হে মুসলিমগণ!
তোমাদের ঈদ হবে মুবারক — যদি তোমরা তা চাও,
আর হবে সুখময় — যদি তোমরা প্রস্তুতি গ্রহণ করো।
এই ভুল করো না যে কেবল দোয়া করলেই আগ্রাসন ঠেকানো যাবে।
এই دعا – يدعو (দুআ করা) ধাতু কখনো عدا – يعود (আক্রমণ করা) ধাতুকে বাতিল করতে পারে না।
বরং এটিকে বাতিল করে أعدّ – يُعدُّ (প্রস্তুত করা) এবং استعدّ – يستعدُّ (প্রস্তুতি নেওয়া)।
তাই, প্রস্তুতি নাও এবং প্রস্তুত হও —
তাহলেই তোমাদের ঈদ হবে শোভাময়,
আর তোমাদের গৌরব ও মাহাত্ম্য প্রকাশ পাবে।
“আল-বশীর আল-ইবরাহিমীর রচনাসমগ্র”, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৪৭০