শব্দের খেলা আর পরিভাষার জাদুবিদ্যা।
হাল ও মাকাম—সবই আসলে এক ধরনের কৌশল।
যারা নিজেদের “আশেক ও আরেফ” বলে দাবী করে, তারা আসলে এমন, যারা লাইলির উটকে-ই লাইলি ভেবেছে। তারা শুধু লাইলির কাঁধি-ঢাকা পালকি দেখেছে, আর বলে বসেছে যে তারা লাইলিকে চিনে ফেলেছে! হায়, কী করুণ তাদের আসল দাসত্ব থেকে বঞ্চনা!
আজ তাদের উত্তরাধিকারী কেবল দরগাহের খাদেম আর কবরপূজারী।
হে পালনকর্তা, তোমার প্রকৃত আরেফ তো কেবল তোমার নির্বাচিত নবীগণ আর তাদের অনুসারীরা। তারাই আসল “لا خوف عليهم ولا هم يحزنون” দলের অন্তর্ভুক্ত। এ নির্বাচিত মানুষগুলো নিজেদেরকে কেবল তোমারই বান্দা বলেছে, আর বান্দাগিরিই ছিল তাদের জন্য শোভন।
যে তোমার সামনে কোনো বিশেষ “হাল” এর দাবী করল—সে আসলে বেহাল।
যে কোনো বিশেষ “মাকাম” এর মিথ্যা রচনা করল—সে আসলে বেমাকাম।
হে বিশ্ব-প্রভু! তুমি-ই আমাদের রব। তোমার বাইরে কাউকে আমরা রব মানি না। তুমি-ই আমাদের মাবুদ। তোমাকে ইবাদত করাই আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য। তোমার নেই কোনো সমকক্ষ, নেই কোনো শরীক।
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
(তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি পবিত্র। আমি তো অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম)।
——————–
ক্যাটাগরি : দর্শন, সমালোচনা, ইসলামি চিন্তাধারা
—
✍️ মূল রচনা: ড. মুহাম্মদ আকরাম নাদভী, অক্সফোর্ড
✍️ অনুবাদ, যাচাই ও সম্পাদনা: মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ
—-
🔗 অনূদিত মূল প্রবন্ধের লিংক: 👇
https://t.me/DrAkramNadwi/6912