এখানে মেলে বক্ষের উষ্ণতা, দোয়ার প্রভাব। আবেদনকারীর প্রার্থনা পূর্ণ হয় সবসময়, তাকে দেয়া হয় তার চাইতেও বেশি—এমনকি না চাইতেও দেয়া হয়। এখানে নেই কোনো আড়াল, সব রহস্যই উন্মুক্ত। এখানকার অনুগ্রহ হলো সৌভাগ্যের পেয়ালা, এখানকার ছায়া হলো তুবা বৃক্ষের শীতলতা, আর এখানেই জাগে চরম সৌভাগ্যের আলো।
মসজিদ আমার ঘর, মসজিদ আমার আশ্রয়।
এই দুনিয়ায় যদি আমার বিষণ্ণতার নিস্তার কোথাও থাকে—সেই নিস্তার মসজিদেই আছে।
এটা স্বর্গের বাগান, ফেরেশতাদের মিলনস্থান;
এটা হৃদয়বানদের পুরোকল্যাণ—একটি পূর্ণাঙ্গ আবাস।
এটি সেই অন্তরাবাস যেখানে রাজপ্রাসাদের ঝলমলে শোভা পর্যন্ত শ্রদ্ধায় নত হয়ে যায়।
হে আল্লাহ, আমাকে দৌড়ে পৌঁছে দেন সেই মসজিদে;
আমার হৃদয় মসজিদেই লেগে থাক।
হে রব, তোমার ইবাদতই আমার মুক্তি, তোমার বন্দেগিই আমার স্বাধীনতা।
——————–
ক্যাটাগরি: আত্মশুদ্ধি, উপদেশ, নামাজ।
—
✍️ মূল : ড. মুহাম্মদ আকরাম নাদভী, অক্সফোর্ড
✍️ অনুবাদ, যাচাই ও সম্পাদনা: মাওলানা মারজান আহমদ, সিলেট, বাংলাদেশ।
—
🔗 অনূদিত মূল প্রবন্ধের লিংক: 👇
https://t.me/DrAkramNadwi/7119